২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২০ www.24ghonta.news৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৫ রজব ১৪৪১ হিজরি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর নিকট জরুরি অবস্থা জারির আবেদন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ । ১:৪৩ দুপুর

দেশে বিরাজমান করোনা পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশে জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ আবেদনপত্র গ্রহণ করেছে।

আইনজীবী শিশির মুনীর, আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে এ আবেদন করেন।

দেশে এখন পর্যন্ত ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন একজন।

বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন