২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২০ www.24ghonta.news৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৫ রজব ১৪৪১ হিজরি

কোয়ারেন্টাইনে না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা দিল ফটিকছড়ির প্রবাসী

কোয়ারেন্টাইনে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ । ৪:৪১ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : হোম কোয়ারেন্টাইনে থাকার সরকারি নির্দেশনা অমান্য করায় ফটিকছড়িতে সৌদি আরব থেকে দেশে আসা আরো এক প্রবাসীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বুধবার ১৮ মার্চ রাতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

জানা যায়, উপজেলার নাজিরহাট পৌরসভার দৌলতপুর পূর্ব ফরহাদাবাদ এলাকার ওই প্রবাসী গত ১৬ মার্চ দেশে আসেন। এরপর থেকে তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪দিন হোম কোয়ারেন্টেইনে না থেকে ঘর থেকে বের হয়ে হাট-বাজার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহন করতে থাকে।

খবর পেয়ে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ মো. বাবুল আকতার তাকে মুঠোফোনে ঘর-থেকে বের না হওয়ার এবং হোম কোয়ারেন্টেইনে থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু নির্দেশ না মেনে অফিসার ইনচার্জের সাথে অশোভন আচরন করেন বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদুল আরেফিন।

পরে তাকে থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৪ দিন হোম কোয়ারেন্টেইনে থাকার শর্ত সাপেক্ষে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সায়েদুল আরেফিন।

২৪ ঘন্টা/এম জুনায়েদ/আর এসপি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন