২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২০ www.24ghonta.news৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৫ রজব ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে পুকুরে পড়ে ৪ বছর বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ । ৪:৫২ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে পুকুরে পানিতে পড়ে তাওফি (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার ১ নং সৈয়দপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে মোহরী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তাওফি উক্ত এলাকার মোঃ সুমন ও উত্তর পশ্চিম সৈয়দপুর স্কুলের সহকারী শিক্ষিকা সুলতানা তাসমিন এর ছেলে।

জানা যায়, সকালে বাড়ির পাশে খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষন পর তার মৃতদেহ পানিতে ভেসে উঠে। বিষয়টি নিশ্চিত করেছেন ১ নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী।

২৪ ঘন্টা/কামরুল/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন