২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২০ www.24ghonta.news৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৫ রজব ১৪৪১ হিজরি

রাউজানে নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু, অর্থদন্ড

রাউজানে কোচিং সেন্টার অভিযান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ । ৭:৪৪ রাত

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : শিক্ষা মন্ত্রনালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় রাউজানের কদলপুর ইউনিয়নে অভিযানে গিয়ে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ ১৯ মার্চ বৃহস্পতিবার সকালে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ এ অভিযানের নের্তৃত্ব দেন।

অভিযানে উপজেলার কদলপুরের ঈষান ভট্টের হাটে এম্বিশন কেয়ার কোচিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেন এ নির্বাহী কর্মকর্তা। এ সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার উপস্থিত ছিলেন।

২৪ ঘন্টা/নেজাম রানা/আরএসপি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন