২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২০ www.24ghonta.news৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৫ রজব ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে সৌদি প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ডে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০ । ১১:৪৩ রাত

২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে হোম কোয়ারেন্টাইনে না থেকে প্রকাশ্যে চলা ফেরার দায়ে এক সৌদি আরব প্রবাসীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দন্ডপ্রাপ্ত প্রবাসী উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় এই জরিমানা প্রদান ও আদায় করেন। ওই প্রবাসী গত ৯ মার্চ দেশে ফিরেন।

এ বিষয়ে মিল্টন রায় বলেন, ‘১৯ মার্চ পর্যন্ত সীতাকুণ্ডে ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। দেশের বাহিরে থেকে আসার পর আমরা ১৪ দিন নিজ বাড়ির বাইরে না যাওয়ার জন্য বলেছি। এরপরও কিছু প্রবাসী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। খবর পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

তিনি জানান, সৌদি আরব থেকে দেশে আসা প্রবাসীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজন দেশে আসা প্রবাসীকে ১৪ ঘরের বাহিরে বের না হওয়ার পরামর্শ দেন।

২৪ ঘন্টা/কামরুল দুলু/আরএসপি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন