২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ মার্চ ২০২০ www.24ghonta.news৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৬ রজব ১৪৪১ হিজরি

নরসিংদীতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২০ । ১০:৫৩ সকাল

নরসিংদীতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এঘটনায় গুরত্বর আহত হয়েছেন আরো ৬ জন।

শুক্রবার (২০ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাধবদীর ভগীরথপুর এলাকার একটি মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনই পিকআপের যাত্রী ছিলেন। তারা হলেন- নরসিংদী সদর উপজেলার কান্দাইল গ্রামের মৃত হাতেম আলী প্রধানের ছেলে আব্দুল বারেক (৫৬) এবং অপর ব্যক্তির (৩০) পরিচয় জানা যায়নি।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নরসিংদী সদর উপজেলার কান্দাইল থেকে একটি পিকআপ ভাড়া করে শেখেরচর বাবুরহাটে যাচ্ছিলেন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ৪ জনকে আশংকাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন