২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ মার্চ ২০২০ www.24ghonta.news৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৬ রজব ১৪৪১ হিজরি

দেশে নতুন ৩জনসহ করোনা আক্রান্ত বেড়ে ২০

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২০ । ৪:১৪ বিকাল

বাংলাদেশে নতুন করে ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে জাতীয় রোগত্বত্ত বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আক্রান্তদের একজন নারী ও অন্য দুজন পুরুষ। নতুন আক্রান্ত সবাই আলাদা পরিবারের। আক্রান্ত নারী ও একজনের বয়স ৩০ হলেও অন্যজনের বয়স ৭০। বয়ষ্ক পুরুষ এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৫০ জন রোগত্বত্ত বিভাগে এসে সেবাগ্রহণ করেছেন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ জনের। আইসোলেশনে রাখা হয়েছে ১৯ জনকে ও প্রাতিষ্ঠানিক কোয়ান্টেরাইনে রয়েছেন আরো ৪৪ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন