২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ মার্চ ২০২০ www.24ghonta.news৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৬ রজব ১৪৪১ হিজরি

নামাজে সিজদারত অবস্থায় মাকে কুপিয়ে মারলেন ছেলে

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২০ । ৭:৫৬ রাত

কুড়িগ্রামে জোহরের নামাজে সিজদারত মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বুদ্ধি প্রতিবন্ধী ছেলে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের পান্তাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মায়ের নাম মিনি আক্তার (৫০), ছেলের নাম মন্তাজুল (২৬)।

ঘটনার পর মানসিক ভারসাম্যহীন মন্তাজুলকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সোলায়মান আলী ও মিনি আক্তার দম্পতির সন্তান মন্তাজুল কয়েক বছর আগে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরও সুস্থ না হওয়ায় বাড়িতে বেঁধে রেখে তাকে কবিরাজী চিকিৎসা করানো হচ্ছিল। এ অবস্থায় হাত-পায়ের বাঁধন খোলা পেয়ে নামাজের সিজদারত অবস্থায় মায়ের গলায় কুড়াল দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

এ প্রসঙ্গে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, ঘাতককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বামী সোলায়মান আলী বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এছাড়া শনিবার (২১ মার্চ) নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন