২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১১ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৬ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১২ সফর ১৪৪১ হিজরি

ফেনীতে যুবলীগ নেতাকে বাড়ির সামনে কুপিয়ে হত্যা

-হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ । ৯:০০ সকাল

ফেনীতে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল হক মানিক ফাজিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে। ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির এ সদস্য পেশায় রংমিস্ত্রি ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফাজিলপুর বাজারের পাশে রবিউলের বাড়ির সামনে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা।

সেখান থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ওমর হায়দার। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানা যায়নি।

রবিউলের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন