২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ মার্চ ২০২০ www.24ghonta.news৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৬ রজব ১৪৪১ হিজরি

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হোন, আমি পাশে থাকবো : চেয়ারম্যান বাবুল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২০ । ৮:৫৮ রাত

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেছেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে। আমাদের দেশেও ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই রোগ নিয়ে এলাকার মানুষ একপ্রকার আতঙ্কে আছে। এলাকার মানুষের প্রতি আমার অনুরোধ থাকবে, আতঙ্খিত না হয়ে সবাই যেন সচেতন হয়। ধর্মীয় রীতিনীতি পালন, সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা অবলম্বন এবং সরকারের নির্দেশনা মেনে চললে অবশ্যই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে।

তিনি শুক্রবার (২০ মার্চ) করোনা ভাইরাস নিয়ে এলাকার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে রাউজানে কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন।

তিনি এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন, দয়া করে এই বিপদে একজন আরেকজনের প্রতি আন্তরিক হবেন। এলাকার বিদেশ ফেরত প্রবাসীদের উদ্দেশ্যে তিনিবলেন, আপনারা আমাদের ভাই। দয়া করে বিদেশ থেকে দেশে এসে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন। পরিবারে আলাদা একটা রুমে কিছুদিন অবস্থান করবেন। এ সময়টুকুতে কোনো অবস্থাতেই বাড়ির বাইরে বের হবেননা।আপনার সচেতনতায় শুধু আপনার পরিবার, সন্তান-সন্তানাদি নয় এলাকার মানুষ শান্তিতে থাকবে,সুস্থ থাকবে, নিরাপদ থাকবে।

তিনি বলেন, অনেক জায়গায় প্রবাসী ভাইয়েরা দেশে এসে নিজেদের ইচ্ছেমতো ঘুরাফেরা করছে। এই বিষয়ে আমাদেরকে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। বিদেশ ফেরত ব্যক্তি ছাড়া আমাদের দেশে করোনা ভাইরাস ছড়ার সুযোগ কম। তাই প্রবাসী ভাইদের সচেতন হতে হবে।

মতবিনিময় সভায় রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে আমি সব সময় পাশে ছিলাম। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে এই বিপদের সময়ে এলাকার মানুষের পাশে থাকবো। তারা যাতে আতঙ্খিত না হয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করে সুন্দরভাবে জীবন-যাপন করে আমি এলাকার মানুষের কাছে এই আহবান জানাচ্ছি।

তিনি আরো বলেন, করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষ যখন অনেকটা আতঙ্কে দিনাতিপাত করছে সেই সময়ে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। আমি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করবো, দয়া করে মানুষের বিপদের সময়ে এই কাজ করবেননা। কারণ দেশে বর্তমানে খাদ্য মজুত আছে। তারপরও এলাকার গরীব, অসহায় আর সামর্থ্যহীন কোনো পরিবার যদি কোনো সঙ্কটে পড়েন তাহলে তাদের জন্য আমার সহযোগিতার হাত সব সময় থাকবে। তাদের যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তৌহিদুল হায়দার চৌধুরী, হলদিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রুণু ভট্টাচার্য্য। মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী প্রতিনিধি মীর আসলাম, সমকাল প্রতিনিধি শফিউল আলম, কালের কন্ঠ প্রতিনিধি জাহেদুল আলম, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি প্রদীপ শীল, যুগান্তর প্রতিনিধি তৈয়ব চৌধুরী, ভোরের দর্পণ প্রতিনিধি নেজাম উদ্দিন রানা, প্রথম আলো প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, আমাদের সময় প্রতিনিধি হাবিুবর রহমান ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আমীর হামজা।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন