২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ মার্চ ২০২০ www.24ghonta.news৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৬ রজব ১৪৪১ হিজরি

লঞ্চে পশু-পাখি পরিবহন নিষিদ্ধ করেছে বিআইডব্লিউটিএ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২০ । ১০:৪০ রাত

করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে লঞ্চে পশু-পাখি পরিবহন নিষিদ্ধ করেছে বিআইডব্লিউটিএ।

শুক্রবার (২০ মার্চ) বিকেলে করোনার বিস্তার রোধে নৌপথে যাতায়াতে করণীয় বিষয়ে লঞ্চ মালিক সমিতির এক জরুরি সভা শেষে এমন ঘোষণা দেন বিআইডব্লিওটিএ চেয়ারম্যান কমোডোর গোলাম সাদেক।

এসময় সব লঞ্চ যথাযথ উপায়ে জীবানুমুক্ত করতেও নির্দেশনা দেয়া হয়।

এদিকে, আজ বাংলাদেশে করোনার নতুন ৩ রোগী শনাক্ত হয়েছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। শুক্রবার (২০ মার্চ) বিকেলে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন