২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২০ মার্চ ২০২০ www.24ghonta.news৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৬ রজব ১৪৪১ হিজরি

ইতালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২০ । ১১:৫০ রাত

ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে একদিনে এ যাবতকালের রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩২ জনে।

প্রায় ৭৯ দিনে প্রাণঘাতী এই ভাইরাস এখন বিশ্বের ১৭৩টি দেশ ও অঞ্চলে হানা দিয়েছে।

ইতালির প্রদেশ লুম্বারদিয়ায় মৃতের শতকরা হার ৬৭ ভাগ। দেশটিতে নারীদের তুলনায় বেশি মারা যাচ্ছেন পুরুষরা। পুরুষ ও নারীদের মৃতের শতকরা হার পুরুষ ৬২ ভাগ ও নারী ৩৮ ভাগ।
ইতালিতে ৪০ বছরের নীচে মারা গেছেন মাত্র ২ জনের মৃত্যু।

বিশ্বজুড়ে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দুই লাখ ৫৬ হাজার ৮০২ এবং মারা গেছেন ১০ হাজার ৫৪০ জন।

শুধুমাত্র চীনেই আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৯৬৭ এবং মারা গেছেন তিন হাজার ২৪৮ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন