২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ মার্চ ২০২০ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৭ রজব ১৪৪১ হিজরি

করোনা সংক্রমনরোধে বারুণী স্মান ও বাসন্তী পূজো সীমিত রাখার আহবান

করোনা সংক্রমনরোধে বারুণী স্মান ও বাসন্তী পূজো সীমিত রাখার আহবান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ মার্চ, ২০২০ । ৫:১৭ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বিশ্বব্যাপী মহামারীতে রুপ নেওয়া ভয়াবহ করোনা ভাইরাস সংক্রমনরোধে সর্তকতা স্বরূপ আসন্ন বসন্তকালীণ দূর্গাপুজা তথা বাসন্তী পূজোয় কেবলমাত্র মাঙ্গলিকতায় সীমাবদ্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখা।

চট্টগ্রাম জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত ও সাধারণ সম্পাদক অসীম কুমার দেব এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে আসন্ন বাসন্তী পুজা, অন্যান্য যে কোন ধরণের পুজা পার্বণে জনসমাগম বা মেলা আয়োজন, সংগীতানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানমালাসহ ধর্মসভা, মহোৎসব-নামসংকীর্তন ইত্যাদি আয়োজন পরিহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ- করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকারের গৃহীত পদক্ষেপ ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য পূজার্থী, পুজা সংগঠক ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরণের সাংগঠনিক সভা সমাবেশ বন্ধ রাখার জন্য অনুরোধ জানান।

২৪ ঘন্টা/আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন