২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ মার্চ ২০২০ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৭ রজব ১৪৪১ হিজরি

শফিউল ১৫৯৫৫ ভোট পেয়ে জয়ী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ মার্চ, ২০২০ । ৮:২০ রাত

ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। ভোটের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি।

শনিবার (২১ মার্চ) রাতে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিএম শাহাতাব উদ্দিন।

ঢাকা-১০ আসনে মোট ভোটার তিন লাখ ১২ হাজার ২৮১ জন। এরমধ্যে শফিউল ইসলাম পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট। অর্থাৎ ১৯ দশমিক ৫৭ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে জনপ্রতিনিধি হলেন শফিউল।

ঘোষিত ফল অনুযায়ী, শফিউল ইসলাম ‘নৌকা’প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৯৫৫ ভোট। তার নিকটতম প্রতিন্দন্দ্বী শেখ রবিউল আলম রবি ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ৮১৭ ভোট। জাতীয় পার্টির হাজি মো. শাহ্জাহান (লাঙ্গল) পেয়েছেন ৯৭ ভোট। এছাড়া কাজী মুহাম্মদ আবদুর রহিম (বাঘ) পেয়েছেন ৬৩ ভোট, নবাব খাজা আলী হাসান আসকারী (হারিকেন) পেয়েছেন ১৫ ভোট এবং মো. মিজানুর রহমান (ডাব) পেয়েছেন ১৮ ভোট।

এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ আসনে ভোটগ্রহণ হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন