২৪ ঘন্টা নিউজ
শনিবার ২১ মার্চ ২০২০ www.24ghonta.news৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৭ রজব ১৪৪১ হিজরি

বোয়ালখালীতে ২ ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ মার্চ, ২০২০ । ৮:৪৩ রাত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ২ ব্যবসায়ীকে ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ মার্চ) উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের নুরুল্লা মুন্সীর হাট ও কেরানী বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির করায় কেরানী বাজারের ব্যবসায়ী সুজন দে কে ১০হাজার ও আব্দুর রহমান ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।

তিনি জানান, করোনা ইস্যুতে কেউ যাতে দ্রব্য মূল্য বাড়াতে না পারেন সেই লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে মজুদ না করার জন্য ক্রেতাদের অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন