২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ মার্চ ২০২০ www.24ghonta.news৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৮ রজব ১৪৪১ হিজরি

করোনায় রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট সাঞ্জার মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২০ । ১:৩০ দুপুর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রিয়াল মাদ্রিদের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো সাঞ্জ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

শনিবার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন পুত্র ফার্নান্দো সাঞ্জ। ফার্নান্দো বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে টুইটারে বলেন, ‘আমার বাবা মারা গেছেন। তার এভাবে চলে যাওয়ার কথা ছিল না। আমার দেখা অন্যতম দয়ালু, সাহসী ও কঠোর পরিশ্রম করা মানুষটি চলে গেলেন। পরিবার এবং রিয়াল মাদ্রিদ ছিল তার ভালোবাসা।’

তিনি ১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত টানা ১০ বছর ক্লাবের পরিচালক ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন