২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ মার্চ ২০২০ www.24ghonta.news৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৮ রজব ১৪৪১ হিজরি

ফিরিঙ্গিবাজার ব্রীজঘাটে সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

কম্পিউটার দোকানে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২০ । ৪:৫০ বিকাল

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গবাজার ব্রীজঘাট এলাকায় আগুনে পুড়ে গেছে একটি ফার্নিচার কারখানা। গতকাল রবিবার রাত সাড়ে ১২টার সময় সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বললেন ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রেণ কক্ষ থেকে জানানো হয়, রাত সাড়ে ১২টার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে জানালেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি ফায়ার সার্ভিস।সিগারেটের আগুনে পুড়ল ফার্নিচার কারখানা

তথ্যটি নিশ্চিত করেছে ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। তিনি বলেন, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। তিনি এ ঘটনায় একটি ফার্নিচার কারখানার অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানান।

২৪ ঘন্টা/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন