২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ মার্চ ২০২০ www.24ghonta.news৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৮ রজব ১৪৪১ হিজরি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে থাকার নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২০ । ৬:১৯ সন্ধ্যা

করোনার প্রাদুর্ভাবজনিত কারণে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশের সব বিভাগ-জেলা-উপজেলায় কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক উপস্থিত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে বলে সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সব সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

সরকারি একটি সূত্রে জানা যায়, এই আদেশের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে যে এলাকায় বর্তমানে কর্মরত আছেন সেই এলাকার বাইরে অন্য কোথাও যেতে পারবেন না। যেমন : শুক্রবার বা অন্য যেকোনো সরকারি ছুটির দিনও তারা ওই এলাকার বাইরে যেতে পারবেন না।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন