২৪ ঘন্টা নিউজ
রবিবার ২২ মার্চ ২০২০ www.24ghonta.news৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৮ রজব ১৪৪১ হিজরি

২৫ মার্চ থেকে সারা দেশে মার্কেট, সুপারশপ বন্ধ

সারা দেশে মার্কেট, সুপারশপ বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২২ মার্চ, ২০২০ । ৭:৪৭ রাত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ওষুধ, নিত্যপণ্য ও কাঁচা বাজার ব্যতীত দেশের সকল মার্কেট ও সুপারশপ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় দোকান মালিক সমিতি।

রোববার (২২ মার্চ) বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে মার্কেট সমূহ ক্রেতা শূন্য হয়ে পড়ায় এবং শ্রমিক কর্মচারী ও মালিকদের সংক্রমণ এড়াতে আগামী ২৫শে মার্চ থেকে ৩১শে মার্চ পর্যন্ত সুপারশপ, সুপার মার্কেট ও মার্কেট সমূহ বন্ধ থাকবে।

কাঁচাবাজার, মুদি দোকান, ওষুধের দোকান এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসমুহের দোকান এই সময়ে খোলা থাকবে। সমিতির পক্ষ থেকে এসব পণ্যের দাম না বাড়াতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়েছে।

এদিকে করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ওষুধ, কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া ঢাকা মহানগরের সব শপিং মল, বিপণী বিতান ও দোকান আগামী ২৫-৩১ মার্চ পর্যন্ত রাখার কথা বলা হয়েছে।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহেসান ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতেও এ কথা জানানো হয়।

 

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন