২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ মার্চ ২০২০ www.24ghonta.news৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৯ রজব ১৪৪১ হিজরি

২৫ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২০ । ৯:১৫ সকাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ (বুধবার) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে দেশে সংক্রমিত নভেল-১৯ করোনা ভাইরাস রোধে বিশেষ দিক-নির্দেশনা দিবেন।

এছাড়া প্রধানমন্ত্রী তার ভাষণে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত্রি ও স্বাধীনতা দিবস প্রসঙ্গ তুলে ধরতে পারেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন