২৪ ঘন্টা নিউজ
সোমবার ২৩ মার্চ ২০২০ www.24ghonta.news৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২৯ রজব ১৪৪১ হিজরি

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২০ । ৬:৩৬ সন্ধ্যা

২৪ ঘন্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার ধুম ইউনিয়নের দক্ষিণ মোবারক ঘোনা গ্রামের আবুল কাশেমের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় হুমায়ুন কবির দুলাল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আবুল কাশেমের বাড়িতে আগুন লাগে। এসময় মুহূর্ত্বের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে আবুল কাশেমের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আগুনে আবুল কাশেমের ভাই রাসেল উদ্দিন, রবিউল হোসেন, তারেক হোসেন ও ছুট্টুমিয়ার ঘরও পুড়ে যায়। অগ্নিকান্ডে ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা সহ মোট ৮ লক্ষ টাকার ক্ষতি হয়।

মিরসরাই ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার তানভীর আহমেদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। আমরা যাওয়ার পূর্বে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকান্ডে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লেগে পুরো আবুল কাশেমের পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ওখানে তার আরো ৪ ভাই পৃথক পৃথক ভাবে থাকতো।

২৪ ঘন্টা/আশরাফ/ আর এসপি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন