২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ মার্চ ২০২০ www.24ghonta.news১০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৩০ রজব ১৪৪১ হিজরি

করোনা: ইতালিতে ২৪ ঘণ্টায় ৬০২ জনের মৃত্যু,মোট ৬০৭৮

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ । ১২:২৭ রাত

প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসে থমকে গেছে ইতালি। গেল ২৪ ঘণ্টায় এই ভাইরাসে ৬০২ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দেশটিতে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৮ জন। এখন পর্যন্ত সংক্রমণ ধরা পরেছে ৬৩ হাজার ৯২৮ জনের শরীরে।

এদিকে করোনার থাবা থেকে সুস্থ হিয়েছে ইতালির ৭ হাজার ৪৩২ জন নাগরিক। এদিকে এমন ভয়াবহ মহামারিতে রাজধানী রোম নিরব নিস্তব্ধ হয়ে গেছে। রেড জোন ঘোষণার পর ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। মানুষ ভয়ংকর আতঙ্কে শঙ্কিত হয়ে পড়েছেন।

দেশটির আক্রান্ত অঞ্চল সমূহে সেনা মোতায়েনের কথা আবারও বলেছেন স্থানীয় কর্তৃপক্ষ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন