২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ১১ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৬ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১২ সফর ১৪৪১ হিজরি

শাহ আমানত বিমানবন্দরে বিদেশী সিগারেট ও স্বর্ণের বার উদ্ধার

Ctg-Air-Po
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯ । ১২:৫৯ দুপুর

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন বিদেশি সিগারেট ও একটি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।

আজ শুক্রবার (১১ অক্টোবর) সকাল সাড়ে আটটায় জি৯-৫২১ এয়ার এরাবিয়ার ফ্লাইটে তারা চট্টগ্রাম আসেন। এসময় তল্লাশীকালে কাছে একজনের কাছে একটি স্বর্ণের বার অপরজনের কাছে সিগারেটের কার্টূন পাওয়া যায়।

চট্টগ্রাম কাস্টম হাউজের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট শাখার সহকারী কমিশনার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ২৯৫ কার্টন বিদেশি সিগারেটসহ একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। একজনের লাগেজের মধ্যে সিগারেটের কার্টনগুলো পাওয়া যায়। অপর যাত্রীর দেহ তল্লাশি করে একটি স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া সিগারেট ও স্বর্ণের বারের মূল্য ১২ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় কাস্টম আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।

তবে কাষ্টমস কর্মকর্তা তাৎক্ষনিক দুজনের নাম পরিচয় জানাতে পারেন নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন