২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ২৪ মার্চ ২০২০ www.24ghonta.news১০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৩০ রজব ১৪৪১ হিজরি

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ

গণপরিবহন বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০ । ১২:৫৩ দুপুর

২৪ ঘন্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারা দেশে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরণের গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ ঘোষণা দিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকার আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহণ এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহণ করা যাবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২৪ ঘন্টা/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন