২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ মার্চ ২০২০ www.24ghonta.news১১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১ শাবান ১৪৪১ হিজরি

শেরপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২০ । ৪:০০ বিকাল

বগুড়ার শেরপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

আজ বুধবার (২৫ মার্চ) বেলা পৌনে ১২ টায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, বগুড়া গামী লবণ বোঝাই ট্রাকের(ঢাকা মেট্রো ট-১৩-১৬৬৮) সাথে বগুড়া থেকে সিরাজগঞ্জ গামী লাব্বিক পরিবহন নামের যাত্রী বাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লবণ বোঝাই ট্রাক উল্টে চার জন যাত্রী নিহত হয়। এছাড়াও বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়।

হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

শেরপুর ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার রতন ইসলাম জানান, নিহত চারজনই পুরুষ। তারা লবণ বোঝাই ট্রাকের যাত্রী। দুর্ঘটনায় আহতদের উদ্ধার তৎপরতা চলছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন