২৪ ঘন্টা নিউজ
বুধবার ২৫ মার্চ ২০২০ www.24ghonta.news১১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১ শাবান ১৪৪১ হিজরি

করোনা মোকাবিলায় ক্রিকেটারদের ৩০ লাখ টাকার তহবিল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২০ । ৬:১৪ সন্ধ্যা

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন দেশের প্রথম সারির ক্রিকেটাররা। বেতন ভাতার ৫০ শতাংশ দিয়ে তহবিল গঠন করেছেন তারা। এখন পর্যন্ত তহবিলে জমা হয়েছে ৩০ লাখ ১৫ হাজার টাকা।

নিজেদের এ উদ্যোগের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ক্রিকেটাররা। সেখানে একটা তালিকাও দেয়া হয়। বিভিন্ন সময় জাতীয় দলে খেলা ২৭ জন তাদের বেতন ভাতার অর্ধেক তহবিলে জমা দিয়েছেন।

এর মধ্যে আছেন, মাশরাফী, তামিম, মুশফিক, মাহমুদউল্লাহসহ সব তারকা ক্রিকেটার। ফেসবুক অ্যাকাউন্টে মুশফিকুর রহিম লিখেছেন, করোনার বিরুদ্ধে জিততে তাদের এ উদ্যোগ মোটেও যথেষ্ট নয়।

তারপরও সমাজের সব শ্রেণি-পেশার মানুষ যদি তাদের সামর্থ্য অনুযায়ি এগিয়ে আসে তাহলে এ লড়াইয়ে যেতা সম্ভব। ২৭ জন ক্রিকেটারের পাশাপাশি অন্যদেরও এগিয়ে আসার অনুরোধ করেন মুশফিক।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন