২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২০ www.24ghonta.news১২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২ শাবান ১৪৪১ হিজরি

লন্ডন-ম্যানচেস্টার ছাড়া বিমানের সব ফ্লাইট বন্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ । ১১:১৪ সকাল

বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট ১ এপিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে লন্ডন ও ম্যানচেস্টার রুটে বিমান চলাচল অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে এ ঘোষণা দেয়া হয়।

এর আগে গত ২১ মার্চ রাত ১২টা থেকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ১০টি দেশের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে বাংলাদেশ।

সড়ক, নৌ ও রেল যোগাযোগ বন্ধের পর অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১২টার পর থেকে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো বন্ধ রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন