২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২৬ মার্চ ২০২০ www.24ghonta.news১২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ২ শাবান ১৪৪১ হিজরি

চীন থেকে আসল ১০ হাজার টেস্ট কিট

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০ । ৫:৪৫ সন্ধ্যা

চীন থেকে বিশ্বব্যাপী মহামারি আকার ধারন করা প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের কিট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার এসেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই সরঞ্জামাদি এসে পৌঁছায়।

ঢাকার চীন দূতাবাস এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট ও মেডিক্যাল সরঞ্জাম এসেছে।

চীন বাংলাদেশকে ১০ হাজার লোকের করোনাভাইরাস পরীক্ষা সরঞ্জাম (টেস্ট কিট), ১৫ হাজার সার্জিক্যাল মাস্ক, ১০ হাজার ‘মেডিক্যাল প্রসেসিং ক্লোদিং’ এবং এক হাজার ‘ইনফ্রারেড থার্মোমিটার’ দিয়েছে। এর অংশ হিসেবে আজ সেদেশ থেকে দ্বিতীয় ধাপে এসেছে এসব সরঞ্জাম।

করোনাভাইরাস পরীক্ষায় বাংলাদেশে পর্যাপ্ত ‘টেস্ট কিট’ না থাকায় সম্প্রতি সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ চীনের কাছে টেস্ট কিটসহ চিকিৎসা সরঞ্জাম সহায়তা চায়।

চীন এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়। দেশটি করোনাভাইরাস মোকাবেলায় ইতালিসহ অন্যান্য দেশকেও সহায়তা করছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন