২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৭ মার্চ ২০২০ www.24ghonta.news১৩ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৩ শাবান ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে হঠাৎ ‘করোনা মুক্তি’র আজান

করোনা মুক্তির আজান ফটিকছড়িতে
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ । ১:২৩ রাত

২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ির পুরো উপজেলায় ২৬ মার্চ বৃহস্পতিবার রাত ১০টায় হটাৎ আজানের মধুর ধ্বনিতে কম্পিত হলো। রাতের এ আজান দেওয়া হয় করোনা মহামারি থেকে ‘মুক্তি’র আশায়।

এ আজান বিভিন্ন মসজিদ ছাড়াও ঘরে ঘরেও দেওয়া হয়। চট্টগ্রামের অনেক জায়গাতেই আজান দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। রাত ১০ টা থেকে আযান দেওয়া শুরু হলে কৌতুহোলি লোকজন এত রাতে আজান দেওয়ার কারণ জানতে সংবাদকর্মীদের ফোন দেয়া শুরু করেন ।

এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মুখপাত্র মোছাহেব উদ্দিন বকতিয়ার বলেন, ‘আযান দেওয়া ভালো। বলা মসিবত থেকে রক্ষার জন্য ইসলামে আজান দেওয়ার বিধান রয়েছে। আজকে রাতে সব জায়গায় আজান হয়েছে আমিও শুনেছি। তবে সেটি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিদ্ধান্ত ছিল না। এটি ফেসবুকের মাধ্যমে ছড়ানো হয়েছে।

ভুজপুর আবু বক্কর ছিদ্দিক মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা নিজাম উদ্দীন বলেন, আযান দেয়া ভাল কাজ। রাত ১০টায় এভাবে হটাৎ আজান দিয়ে জনমনে আতংক সৃষ্টি করা শরিয়ত সম্মত নয়।

২৪ ঘন্টা/ এম জুনায়েদ/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন