২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ২৭ মার্চ ২০২০ www.24ghonta.news১৩ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৩ শাবান ১৪৪১ হিজরি

আমিরাতে রবিবার পযর্ন্ত জনগণকে ঘরে থাকার নিদের্শ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ । ১০:৫৭ সকাল

আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার রাত ৮ টা থেকে রবিবার সকাল ৬ টা পর্যন্ত সবাইকে নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ ফরিদা আল হোসানী স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি বলেন, “আজ রাত ৮ টায় সারাদেশে COVID-19 এর বিস্তার রোধে জীবাণুনাশক স্প্রে করা হবে। এসময় দেশের বাসিন্দারা নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। কেবলমাত্র খাদ্য, মেডিসিন এর প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসন নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে। এক্ষেত্রে যাদের বাহিরে পাওয়া যাবে সবার ওয়ার্ক পার্মিট পরীক্ষা করে দেখা হবে।”

নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া বাহিরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে বলেও ডাক্তার ফরিদা উল্লেখ করেন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন