২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ মার্চ ২০২০ www.24ghonta.news১৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৪ শাবান ১৪৪১ হিজরি

চট্টগ্রামের অবহেলিত জনগণের পাশে নগর যুবদল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২০ । ৯:২৯ রাত

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে, মাস্ক ও স্যানিটাইজার সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।

দীপ্তি’র নেতৃত্বে নগরীর আকবর শাহ থানার ৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।

এছাড়া উক্ত ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে চাল, ডাল, সয়াবিন, আলু, সাবানসহ ২০০ প্যাকেট
খাদ্য সামগ্রী বিতরণ করেন দীপ্তি।

নগরীর ১৭ নং ওয়ার্ডে নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ’র নেতৃত্বে জীবাণুনাশক স্প্রে করেন যুবদল নেতৃবৃন্দ।

পাঁচলাইশ থানা ও ৭ নং পশ্চিম ষোলশহর এলাকায় যুবদলের জীবাণুনাশক স্প্রে
কার্যক্রমে নেতৃত্ব দেন পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকী।

নগরীর ৩০নং ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে কার্যক্রমে নেতৃত্ব দেন সহ-সাংগঠনিক সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া।

৩৩ নং ওয়ার্ডে সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু।

২ নং জালালাবাদ ওয়ার্ডে যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান নেতৃত্ব দেন।

৩ নং পাঁচলাইশ ওয়ার্ডে ওয়ার্ড যুবদলের
আহবায়ক মোঃ হাসান এর নেতৃত্বে পাঁচলাইশ ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

আজ শনিবার (২৮ মার্চ)চ থেকে এই কার্যক্রম
পর্যাক্রমে সকল থানায়-ওয়ার্ডে অব্যাহতভাবে পরিচালিত হবে।

চট্টগ্রামের অসহায় জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নগর যুবদল
নেতৃবৃন্দ।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন