২৪ ঘন্টা নিউজ
রবিবার ২৯ মার্চ ২০২০ www.24ghonta.news১৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৫ শাবান ১৪৪১ হিজরি

করোনা:ইতালিতে ১০ হাজার ছাড়াল মৃত্যুর সংখ্যা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২০ । ১:২০ রাত

প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) ইতালিতে মৃত্যুর সংখ্যা বেড়ে এখন ১০ হাজার ২৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশটির মৃতের তালিকায় যুক্ত হয়েছে ৮৮৯ জন।

শনিবার রাতে জনস হপকিন্স ইউনিভার্সিটির সবশেষ তথ্য অনুযায়ী, ইতালিতে করোনাভাইরাস শনাক্ত হওয়া মানুষের সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৯৭৪ জন। চিকিৎসার পর সুস্থ হয়েছেন ১২ হাজার ৩৮৪ জন।

ইতালিতে করোনার দাপটে প্রতিদিনই দেশটিতে শত শত মানুষ মারা যাচ্ছেন, আক্রান্তও হচ্ছেন হাজার হাজার। করোনায় ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ ইতালিতে প্রায় সবকিছু বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। ইতালির স্বাস্থ্যবিভাগ নাগরিকদের চলাফেরা এবং স্বাভাবিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা ৩ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন