২৪ ঘন্টা নিউজ
শনিবার ২৮ মার্চ ২০২০ www.24ghonta.news১৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৪ শাবান ১৪৪১ হিজরি

ফটিকছড়িতে নিজের কাঁধে নিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আবু তৈয়ব

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২০ । ৯:৪৩ রাত

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে করোনা ভাইরাসের সরকারি নির্দেশনা মেনে শত শত পরিবার ঘরে অবস্থান করার কারণে কাজে যোগ দিতে না পারায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে ১ হাজার ৯ শত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব নিজ কাঁধে করে অসহায় পরিবারের মাঝে পৌঁছে দিতে দেখা যায়।

শনিবার (২৮ মার্চ) বিকেলে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদুল আরেফিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার, নাজিরহাট পৌরসভার মেয়র এসএম সিরাজ দ্দৌলা, নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী প্রমুখ।

এ সময় হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব বলেন, করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে যারা ঘরে অবস্থান করেছেন অসহায় পরিবারের মাঝে সরকারি পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন