২৪ ঘন্টা নিউজ
সোমবার ৩০ মার্চ ২০২০ www.24ghonta.news১৬ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৬ শাবান ১৪৪১ হিজরি

পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিন নারীসহ নিহত ৪

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২০ । ৪:৫৮ বিকাল

করোনা ভাইরাসের কারণে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। আর এই বন্ধের মধ্যেই রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতদের মধ্যে তিনজনই নারী। অন্যজন অটোচালক। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

সোমবার দুপুরে উপজেলার অন্যদানগর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

পীরগাছা থানার ওসি মো. রেজাউল করিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে আসা তিন নারী যাত্রী অটোরিকশাযোগে পীরগাছায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। অন্যদানগর রেলগেট পার হওয়ার সময় একটি ট্রেনের ইঞ্জিন তাদের অটোকে ধাক্কায় দেয়।

এতে ঘটনাস্থলেই অটোচালক ও এক নারী নিহত হয়। আহত বাকি দুই নারীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজহাসপাতালে নেয়ার পর তাদেরও মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন