ফটিকছড়ি প্রতিনিধি: করোনা ভাইরাস প্রার্দুভাব ঠেকাতে চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হকের নেতৃত্বে ফটিকছড়ি উপজেলায় জীবাণুনাশক স্পে করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে ওয়াটার ক্যানন এর মাধ্যমে এ স্প্রে করা হয়।
এসময় পুলিশ সুপার এর উদ্যেগে গরীব অসহায় মানুষের কাছে গিয়ে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া হয়।
এতে উপস্থিত ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মাসুম, ফটিকছড়ি থানা অফিসার ইনচাজ মোঃ বাবুল আকতার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রবিউল ইসলাম, এসআই রিদুয়ানুল হক প্রমুখ।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ । ৭:২৫ রাত