২৪ ঘন্টা নিউজ
মঙ্গলবার ৩১ মার্চ ২০২০ www.24ghonta.news১৭ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৭ শাবান ১৪৪১ হিজরি

৪০ হাজার ছাড়িয়েছে বিশ্বব্যাপী করোনার মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ । ১১:০৮ রাত

চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপস্থিতি ধরা পড়ে। এরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে এ ভাইরাস বিশ্বের অন্তত ১৯৯ টি দেশে ছড়িয়ে পড়েছে।

বর্তমানে করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো বিশ্ব। পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পরেছে। অনেক দেশে লকডাউন বিরাজ করছে।

এ ভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০,৬৪৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ৮,২৩,৫৬৬ জন। এছাড়াও ১,৭৪২,৩৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিহতের দেশ গুলোর মধ্যে নাজুক অব্স্থা ইউরোপে।

ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১২,৪২৮ জন এবং স্পেনে ৮,২৬৯ । এছাড়াও চীনে মারা গেছে ৩,৩০৫ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন