২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৮ শাবান ১৪৪১ হিজরি

চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে সীতাকুণ্ড ও মীরসরাইতে খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২০ । ৩:৪২ বিকাল

সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন গরীব মানুষদের জন্য চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে সীতাকুণ্ডে ও আংশিক মীরসরাই উপজেলাতে। জেলা পরিষদের পক্ষে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ।

বুধবার সকাল থেকে দিনব্যাপী সীতাকুণ্ডের ৯টি ইউনিয়ন পরিষদ, একটি পৌরসভা এবং মীরসরাই উপজেলার হাইতকান্দি,সাহেরখালী, মায়ানী ও ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে উক্ত সামগ্রী তুলে দেওয়া হয়। এরপাশাপাশি মাস্ক ও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে আমরা সীতাকুণ্ড উপজেলা ও আংশিক মীরসরাই উপজেলার ৪টি ইউনিয়নের গরীব-অসহায়, কর্মহীন মানুষদের সহযোগীতায় খাদ্য সামগ্রী ও মাস্ক প্রদান করছি। সবাই সরকারের নির্দেশমতে যার যার ঘরে অবস্থান করুন। এই মূহর্তে আমাদের সবাইকে ঘরের মধ্যে থেকে ও সচেতন হয়ে করোনা ভাইরাস থেকে বাঁচতে হবে। সচেতনতায় এখন মূখ্য বিষয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন