২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৮ শাবান ১৪৪১ হিজরি

চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে সীতাকুণ্ডে খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২০ । ৬:০৮ সন্ধ্যা

সীতাকুণ্ড প্রতিনিধি : দেশে করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে হোম কোয়ারেন্টাইনে থাকা অসহায়, দুস্থ, শ্রমজীবী মানুষের মাঝে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম রশিদুল হক (পিপিএম) এর ব্যক্তিগত অর্থায়নে প্রায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিরতণের উদ্যেগ গ্রহন করা হয়েছে। এই খাদ্য সামগ্রী চট্রগ্রামের বিভিন্ন থানায় প্রেরন করা হয়।

তারই অংশ হিসাবে আজ বুধবার (১ এপ্রিল) সীতাকুণ্ড মডেল থানার ১নং সৈয়দপুর ইউনিয়ন, সীতাকুণ্ড পৌরসভা, উপজেলার ফকিরহাটসহ বিভিন্ন এলাকার প্রায় ৫০ গরীব পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন এএসপি (সীতাকুণ্ড সার্কেল) শম্পা রানী শাহা, মডেল থানার ওসি ফিরোজ আলম মোল্লা, ওসি (তদন্ত) শামীম শেখ, ওসি (ইন্টেলিজেন্স) সুমন বনিকসহ থানার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন