২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৮ শাবান ১৪৪১ হিজরি

করোনায় সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূরের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২০ । ৮:০৩ রাত

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার সাবেক প্রধানমন্ত্রী নূর হাসান হুসেইনের মৃত্যু হয়েছে। ভাইরাস আক্রান্ত হওয়ার পর তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই মারা যান। সোমালিয়ার সাবেক এই প্রধানমন্ত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর।

২০০৭ সালের নভেম্বর থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত নূর হাসান দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার জন্ম দেশটির রাজধানী মোগাদিসুতে।

সোমালিয়ায় এখন পর্যন্ত ৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

আক্রান্তদের মধ্যে একজন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া বাকি চারজনের চিকিৎসা চলছে। এদিকে বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮ লাখ ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণ গেছে ৪৩ হাজার ৫২২ জনের।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন