২৪ ঘন্টা নিউজ
বুধবার ১ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৮ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৮ শাবান ১৪৪১ হিজরি

কাল থেকে আরও কঠোর হবে সেনাবাহিনী

করোনা ভাইরাস ফাঁকা চট্টগ্রাম সেনাবাহিনীর মাইকিং
অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২০ । ১১:২৪ রাত

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি নিশ্চিত করতে আরও কঠোর হচ্ছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার থেকে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।

আইএসপিআর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সকল স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে সেনাবাহিনী। সরকার প্রদত্ত নির্দেশাবলী অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে অন্য দেশের মতো দেশেও জনজীবনে চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে এরই মধ্যে টহল দিচ্ছে সেনাবাহিনী।

উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সারাদেশে মাঠে নেমেছে সেনাবাহিনী।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন