২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৯ শাবান ১৪৪১ হিজরি

ফিলিপাইনে লকডাউন না মানলে গুলির নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ । ১০:৫৭ সকাল

ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতার্তে লকডাউন না মানলে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন।

গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ নির্দেশ দেন তিনি।

ভাষণে প্রেসিডেন্ট বলেন, সরকারের বিধিনিষেধ এখন মানুন। কারণ পরিস্থিতি এখন জটিল।
ঘরের বাইরে বের হয়ে কারো বিপদ ডেকে না আনার অনুরোধ করেছেন ফিলিপিন্স প্রেসিডেন্ট।

তিনি বলেন স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের কোনো ক্ষতি করবেন না। কারণ এটা গুরুতর অপরাধ। পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে, কেউ যদি ঝামেলা করে এবং অন্যের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়; তাহলে তাদের গুলি করে হত্যা করুন।

এদিকে দুই সপ্তাহ আগে থেকে দেশটিতে শুরু হয়েছে লকডাউক। কিন্তু খাবার ও ত্রাণ না পাওয়ায় ম্যানিলার কুয়েজন সিটির একটি মহাসড়কে বস্তিবাসীদের তীব্র প্রতিবাদের পর দুতার্তে এ হুঁশিয়ারি দিলেন। গ্রামের নিরাপত্তাকর্মী ও পুলিশ সবাইকে ঘরে থাকার নির্দেশ দিলেও শোনেনি অনেকে। আন্দোলন ছত্রভঙ্গ করে পুলিশ ২০ জনকে গ্রেফতার করেছে।

এখন পর্যন্ত ফিলিপাইনে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩১১ জন। মারা গেছেন অন্তত ৯৬ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন