২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৯ শাবান ১৪৪১ হিজরি

দেশে আরও দুজন করোনা রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ । ১২:৫১ দুপুর

দেশে নতুন করে প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও দুজন রোগী শনাক্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে এমআইএস,স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী।

ব্রিফিংয়ে বলা হয়, ২৪ ঘণ্টায় আরও ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দুইজনের শরীরে করোনাভাইরাস আছে বলে শনাক্ত হয়েছে। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। নতুন কারও মৃত্যু হয়নি।

বুধবার আইইডিসিআর জানায়, দেশে করোনাভাইরাসে ৬ জন মারা গেছেন, ২৬ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।

মহামারি করোনাভাইরাসের বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জন। এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ হাজার ২৪৫ জন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন