২৪ ঘন্টা নিউজ
বৃহস্পতিবার ২ এপ্রিল ২০২০ www.24ghonta.news১৯ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ৯ শাবান ১৪৪১ হিজরি

করোনা নিরাপত্তার জন্য লক্ষ্মীপুরে একদিনে ২৪ মামলা ও জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ । ৯:৪৪ রাত

লক্ষ্মীপুর প্রতিনিধি  :  করোনা নিরাপত্তার জন্য লক্ষ্মীপুরে একদিনে ২৪ মামলা ও জরিমানা করা হয়েছে। দেশব্যাপি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধের অংশ হিসেবে সরকারী নির্দেশনা অমান্য করে রাস্তা ঘাটে অযথা ঘুরাঘুরি ও গাড়ি চালানোর অপরাধে ভ্রাম্যমান আদালত লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় অভিযান চালিয়ে ২৪ টি মামলা দায়ের করে মোট ১৯ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল এই অভিযানের নেতৃত্ব দেন।

উপজেলা পরিষদের একটি সূত্র জানায়, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধকল্পে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় গাড়ি বের করা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না করায় উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদেয়ান আরমান শাকিল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় গাড়ি বের করায় মোটরসাইকেল, পিকআপ, কার্ভাড ভ্যান, বিভিন্ন যানবাহন কে আটক করে। ২৪টি মামলা পরিচালনা করে সর্বমোট ১৯, ৫৫০ টাকা জরিমানা করা হয়। এসময় সকলকে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকার জন্য অনুরোধ জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন