২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ এপ্রিল ২০২০ www.24ghonta.news২০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১০ শাবান ১৪৪১ হিজরি

ঠাকুরগাঁওয়ে করোনা সন্দেহে ১৪ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে প্রেরণ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ । ৫:৫২ সন্ধ্যা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ করোনা সন্দেহে ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলা থেকে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যাথা ও শ্বাসকষ্টে আক্রান্ত ১৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নীরিক্ষার জন্য রংপুর মেডিকেল ও হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এসব নমুনা সংগ্রহ পাঠানো হয়েছে বলে ৩ এপ্রিল শুক্রবার দুপুরে জানান ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম।

১৪ জনের মধ্যে একজন বিদেশ ফেরত। তবে বিদেশ ফেরত ওই ব্যক্তি বাড়ীতে আসার প্রায় ৩০ দিন হয়েছে।

তিনি বলেন, জ্বর সর্দি, কাশি, গলা ব্যাথা ও আক্রান্ত হওয়া রোগীরা নিজে থেকেই করোনা পরীক্ষার জন্য আগ্রহ প্রকাশ করলে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল টিম পাঠিয়ে তাদের নমুনা করা হয়। পাশাপাশি তাদেরকে পরিবারের সদস্যদের থেকে আলাদা নিজ নিজ বাড়ীতেই আইসোলেশনে রাখা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, নমুনা পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার অথবা রবিবার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সারাদিনের মধ্যে মাত্র ৪ ঘন্টা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়াও মসজিদগুলোতে শুধুমাত্র ফরজ নামাজ আদায় করতে নির্দেশনা প্রদান করে মাইকিং করেছে ঠাকুরগাঁও জেলা ইসলামি ফাউন্ডেশন।

 

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন