২৪ ঘন্টা নিউজ
শুক্রবার ৩ এপ্রিল ২০২০ www.24ghonta.news২০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১০ শাবান ১৪৪১ হিজরি

লক্ষ্মীপুরে আইসোলেশনে থাকা দু’জনই করোনামুক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ । ৬:০০ সন্ধ্যা

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি:করোনাভাইরাস সন্দেহে লক্ষ্মীপুরে আইসোলেশনে থাকা দুই জনই করোনামুক্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের ম্যধ্যে একজনকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে। বাকী জন আরও কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নেবেন।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ড. আবদুল গাফ্ফার।

তিনি জানান, সম্প্রতি করোনভাইরাস সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ প্রেরণ করা হয়। নমুনা পরীক্ষার পর তাদের ফলাফল নেগেটিভ আসে। তারা দুইজনই করোনাভাইরাস মুক্ত। এর মধ্যে একজনের বয়স ৮০, অন্যজনের ৩২ বছর। ৮০ বছরের ওই বৃদ্ধ হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন।

এর আগে আরও ৪ জনের নমুনা পরীক্ষা করা হলেও তাদের শরীরে করোনার ভাইরাস পাওয়া যায়নি।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন