২৪ ঘন্টা নিউজ
শনিবার ১২ অক্টোবর ২০১৯ www.24ghonta.news২৭ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ১৩ সফর ১৪৪১ হিজরি

সীতাকুণ্ডে শিপ ইর্য়াডে দূর্ঘটনা : ২ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯ । ১০:৪৩ রাত

সীতাকুণ্ডে একটি পুরাতন জাহাজ ভাঙা ইয়ার্ডে গ্যাসে আক্রান্ত হয়ে ২ শ্রমিক নিহত হয়েছে।

আজ শনিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কুমিরা ঘাটঘর উপকূলে অবস্থিত “ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং এণ্ড শীপ ব্রেকিং” নামে একটি শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হল- সাইফুল (২৬) বাড়ী নওগা এবং মাসুদ (২২) কাটার হেলপার বাড়ী, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ দুই শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, পুরাতন একটি জাহাজে কাজ করার সময় সন্ধ্যার দিকে দুই শ্রমিক গ্যাস আক্রান্ত হয়।

পরে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এ এস আই আব্দুল হামিদ ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরা থেকে শীপ ইয়ার্ডে গ্যাস আক্রান্ত দুই শ্রমিককে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, কুমিরার “ও ডব্লিউ ডব্লিউ ট্রেডিং এণ্ড শীপ ব্রেকিং“ নামে উক্ত ইয়ার্ডে মাত্র ১০/১২ দিন আগে একটি পুরাতন বীচিং করা হলে সেটি গ্যাস ফ্রি করার জন্য আজ শ্রমিকরা কাজ করতে যায়।

এসময় দুই শ্রমিক গ্যাসের ট্যাঙ্কিতে পড়ে যায়। পরে তাদের গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন