২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ এপ্রিল ২০২০ www.24ghonta.news২১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১১ শাবান ১৪৪১ হিজরি

চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দের নিকট ফারাজ করিম প্রদত্ত পণ্যসামগ্রী হস্তান্তর

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২০ । ৭:৩৭ রাত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে বিপাকে পড়া চট্টগ্রাম শহরের ছিন্নমূল ও কর্মহীন মানুষের জন্য চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দের নিকট পণ্যসামগ্রী পাঠিয়েছেন রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ও চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন সদস্য ফারাজ করিম চৌধুরী।

আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে প্রায় শতাধিক মানুষের জন্য দেওয়া এসব পণ্যসামগ্রী বুঝে নেন চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতী, সদস্য জোনায়েদ উল্লাহ তুষার ও তামিম সিকদার সাইফ।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন