২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ এপ্রিল ২০২০ www.24ghonta.news২১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১১ শাবান ১৪৪১ হিজরি

ডা. শাহাদাতের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাংবাদিক কচি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২০ । ৮:৩৫ রাত

চট্টগ্রাম মহানগর বিএনপি’র উপদেষ্টা সাংবাদিক জাহিদুল করিম কচি বলেছেন, করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার পর থেকে অসহায়, দরিদ্র, সমাজের সুবিধা বঞ্চিত মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দীনাপাত করছে। এ অবস্থায় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

তিনি আজ শনিবার (৪ এপ্রিল) বিকালে নগরীর প্রবর্তকস্থ ট্রিটমেন্ট হাসপাতালের সামনে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কালে এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন একান্ত সচিব মারুফুল হক চৌধুরি (মারুফ), স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল আহাদ রিপন সহ অনন্যা প্রমুখ নেতৃবৃন্দ।

এর আগে বেলা ২ টায় সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের অসহায়, দুস্থদের জন্য খাদ্য সামগ্রী দলীয় নেতাদের হাতে তুলে দেন নেতৃবৃন্দ।

এছাড়াও নগরীর বিভিন্ন ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে মাক্স ও করোনা সচেতনার জন্য লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন