২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ এপ্রিল ২০২০ www.24ghonta.news২১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১১ শাবান ১৪৪১ হিজরি

পাষণ্ড জন্মদাতা! পলিব্যাগে মুড়িয়ে রাস্তার মোড়ে রেখে এল নবজাতকের লাশ

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২০ । ৮:৩১ রাত

২৪ ঘণ্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার জেলার পেকুয়ায় পলিব্যাগে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

আজ ৪ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টইটংয়ের দরগা মোড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাষন্ড নারী পুরুষের অবৈধ কর্মের কারণে জন্ম নেয়া নিষ্পাপ নবজাতককে মেরে ফেলা হয়েছে।

তারপর সবার অগোচরে পলিব্যাগে ভর্তি করে রাস্তার ধারে রেখে আসেন। কেউ না দেখুন মহান আল্লাহ অবশ্যই নিষ্পাপ শিশুকে যারা হত্যা করেছে তাদের বিচার করবে।

ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয়রা নবজাতকের লাশের কথা মৌখিকভাবে জানিয়েছেন। পরে শুনি তা অজ্ঞাত হিসাবে দাফন করা হয়েছে।

তবে এ বিষয়ে থানায় কেউ অবগত করেনি বলে জানিয়েছে পেকুয়া থানার ওসি কামরুল আজম।

২৪ ঘণ্টা/ আর এস পি

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন