২৪ ঘন্টা নিউজ
শনিবার ৪ এপ্রিল ২০২০ www.24ghonta.news২১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ১১ শাবান ১৪৪১ হিজরি

ফৌজদারহাট বিআইটিআইডিতে ২৪ ঘণ্টায় ৩৪ জনের নমুনা পরীক্ষা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২০ । ৯:৫৭ রাত

সীতাকুণ্ড প্রতিনিধি ::: করোনা ভাইরাস সংক্রামন সন্দেহে গত ২৪ ঘণ্টায় সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কারো শরীরে করোনা ভাইরাসের লক্ষন পাওয়া যায়নি।

শনিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে চট্টগামে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবার ফলাফল নেগেটিভ। সব মিলিয়ে ১২১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তারমধ্যে শুক্রবার (৪ এপ্রিল) বিআইটিআইডি এ তে একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন।

প্রকাশক ও সম্পাদক : নূর মোহাম্মদ রানা
ঠিকানা:৯২ মোমিন রোড, শাহ আনিস মার্কেট (৪র্থ তলা), চেরাগী পাহাড়, চট্টগ্রাম।
মোবাইল:০১৯৭৪৪৬৮১৭৬ / ০১৮১৭৭১৭১৩১
ইমেইল:[email protected]

প্রিন্ট করুন